হবিগঞ্জ ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ

চুনারুঘাটে ভুট্টা চাষে নুরুল হকের সাফলতা

আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করে সফলতার মুখ দেখেছেন কৃষক নুরুল হক। চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আসলা গ্রামে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেন কৃষক নূরুল হক। সরে জমিনে প্রতিবেদনে গেলে কৃষক নুরুল হক জানান-আগে তিনি সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষ করতেন। এতে ফলন কম হতো এবং খরচ বেশি হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। এই পদ্ধতিতে বীজ বপন, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার আধুনিক কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ফলন বেড়েছে এবং খরচ কমেছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম জানান, নুরুল হক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ভূট্টা প্রদর্শনী বাস্তবায়ন করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাহিদুল ইসলাম আরো জানান, চুনারুঘাট যেহেতু রবি মৌসুমে খরা প্রবণ উপজেলা তাই ভূট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় সেচ কম লাগে ফলে খরা বেশি থাকলেও ফলনের তেমন ক্ষতি হয় না। নুরুল হকের সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে অনুপ্রানিত করবে। ভূট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। তারা এখন আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে ভুট্টা চাষে নুরুল হকের সাফলতা

আপডেট সময় ০৩:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫