হবিগঞ্জ ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের

কাঞ্চনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন অঞ্জনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তার জন্ম হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির । কালজয়ী চিত্রনায়িকা অঞ্জনা নির্বাচনের আগে মিশা-জায়েদ প্যানেলে যুক্ত হন । যদিও অনেকের ধারণা ছিল, তিনি ইলিয়াস কাঞ্চনের প্যানেলের হয়ে লড়বেন। কেননা একসময় কাঞ্চনের নায়িকা ছিলেন তিনি।

কাঞ্চনের প্রতিপক্ষ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থী হন অঞ্জনা। নির্বাচন শেষে জিতেও যান। কিন্তু সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে শুরু হয় নানা জটিলতা। এর প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি।

শোনা যাচ্ছিল, জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয়লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। ইতোমধ্যে নায়িকা রোজিনা ও নায়ক রুবেল সেই ঘোষণাও দিয়েছেন।

কিন্তু ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা। অন্যদের ছেড়ে তিনি একাই সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে তাকে শপথবাক্য পাঠ করান কাঞ্চন। এ সময় নায়িকা নিপুণ, কেয়া, জেসমিন, নায়ক ফেরদৌসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই নির্বাচনে মিশা-জায়েদের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন কালজয়ী নায়িকা রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস ও মৌসুমী। অথচ তারা প্রত্যেকেই একসময় ইলিয়াস কাঞ্চনের নায়িকা ছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে জায়েদ বলেছিলেন, তিনি কাজের ম্যাজিক দেখিয়ে নায়িকাদের নিজের পক্ষে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

কাঞ্চনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন অঞ্জনা

আপডেট সময় ১০:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২