হবিগঞ্জ ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস”-এ বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ

  • বিনোদন ডেস্কঃ
  • আপডেট সময় ১১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ অস্ট্রেলিয়ান ক্রাইম থ্রিলার লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস-এ অনবদ্য অভিনয় করেছেন।

গত বছরের ২০২৪ সালের ২২ মার্চ মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ডার্কো জেরিক।

মুক্তির পর ছবিটি কুলভার সিটি ফিল্ম ফেস্টিভ্যাল, মারিনা ডেল রে ফিল্ম ফেস্টিভ্যাল এবং এল.এ. নিও নোয়ার নভেল, ফিল্ম অ্যান্ড স্ক্রিপ্ট ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

পাশাপাশি ইন্ডি এক্স ফিল্ম ফেস্ট, মন্ট্রিয়াল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং মাইকপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি মনোনয়ন লাভ করেছে।

চলচ্চিত্রটিতে লিটন শেখ “শ্যাডি” চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার দক্ষতা ও অভিনয়গুণ প্রশংসিত হয়েছে।

সংগীত ও অভিনয়ে সমানভাবে পারদর্শী লিটন শেখ চরিত্রটির জটিলতা ও গভীরতা তুলে ধরেছেন। লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস সিনেমাটি প্রাক্তন খুনী জো-র (অভিনয়ে স্টিভেন হোয়াইটসাইড) জীবনের গল্প অনুসরণ করে, যেখানে অপরাধ, আনুগত্য এবং মুক্তির মতো বিষয়গুলো চিত্রিত হয়েছে।

ছবিতে আরও অভিনয় করেছেন মারিনা মার্টিনি, ক্যারি ম্যাকমাহন ও রন আর্থারস।

ছবির সার্বিক সফলতার পাশাপাশি লিটন শেখের পারফরম্যান্স বিশেষভাবে আলোকিত হয়েছে, যা তাকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

লাভ অ্যান্ড গান্স মাফিয়া টেলস”-এ বাংলাদেশি সংগীতশিল্পী লিটন শেখ

আপডেট সময় ১১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫