হবিগঞ্জ ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

ফেইসবুকে সাংবাদিক হামিদুরের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারঃ প্রাণনাশের হুমকি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগ উঠেছে।

এ অভিযোগে আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন হামিদুর রহমান।

জিডিতে তিনি উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচারনা করে আসছে।

গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে।

সাংবাদিক হামিদুর রহমান জানান, এ বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে।

এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

ফেইসবুকে সাংবাদিক হামিদুরের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারঃ প্রাণনাশের হুমকি

আপডেট সময় ০১:০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩