হবিগঞ্জ ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার Logo মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউসুফ আলীর হত্যা মামলার ৪ আসামী ঢাকায় গ্রেফতার

হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ইউসুফ আলী হত্যা মামলার ৪ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইউসুফ আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষে ইউসুফ আলী(৩৫) ও উস্তার মিয়া(৩৭) নিহত হয়।রবিবার ১ অক্টোবর ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের মরদেহ বাড়িতে আসলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার ৪ দিনের মাথায় গত ৩ অক্টোবর নিহত ইউসুফ আলীর ভাই সুজন আহমেদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় ৩৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা(১০-১৫)জনকে আসামী করে মামলা দায়ের করেন।মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাসকে।

গতকাল শনিবার গভীর রাতে পুলিশ সুপার এস এম মুরাদ আলির দিকনির্দেশনায়, বাহুবল সার্কেল আবুল খয়েরের সার্বিক তত্ত্বাবধানে ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সমীরণ চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে রাত ৩ টার দিকে ডিএমপি ঢাকার বংশাল থানাধীন বায়তুস সমির আবাসিক হোটেল এবং ওয়ারী থানাধীন কাপ্তান বাজার খন্দকার আবাসিক হোটেলে এলাকায় অভিযান চালিয়ে সাইন্টিফিক তদন্তের মাধ্যমে কামারগাঁও গ্রামের হাজী সুন্দর আলীর ছেলে মোঃ কদ্দুস মিয়া(৫২) হুছন আলীর ছেলে মোঃ জালাল মিয়া(২৮) কদ্দুস মিয়ার ছেলে মোঃ আলম মিয়া(২৪) ও মৃত হাজী আব্দুল মান্নান মিয়ার ছেলে সিরাজ মিয়া(৪৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ রবিবার ভোরে গ্রেফতারকৃত আসামীদের থানায় নিয়ে আসে পুলিশ। দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ঘটনার দিন গত ৩০ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(২০) সানু মিয়ার ছেলে মুবাশ্বির মিয়া(১৯) মকসুদ মিয়ার ছেলে সাজু মিয়া(১৯) ও মৃত মানিক মিয়ার ছেলে অলিউর রহমান(১৯)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।এ মামলায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সমীরণ চন্দ্র দাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউসুফ আলীর হত্যা মামলার ৪ আসামী ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ১১:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩