হবিগঞ্জ ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চুনারুঘাটে হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা প্রদান

  • জিলানী আখনজিঃ
  • আপডেট সময় ১২:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলা-উপজেলা কিংবা পাহাড়ী অঞ্চলসহ বিভিন্ন স্থানে হাড় কাঁপানো শীত শুরু হয়েছে ইতিপূর্বেই। এই শীতে গরিব-দুঃখী ও দুস্থ-অসহায় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আর টিক তখনই দুর্গত মানুষকে উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায়, এবারও এগিয়ে এসেছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কালিলিরী হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।

গত শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী বাজার সংলগ্ন মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি এড. ইমরান মিয়া লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক বিজ্ঞ পিপি এড. এম আকবর হোসেইন জিতু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সাবেক মেম্বার আলহাজ্ব লিটন জমাদার, শামছুল আলম ফুল মিয়া, ইউপি সদস্য আব্দুস সত্তার মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য মমিনা খাতুন ও সংগঠনের পরিশ্রমী সংগঠক এমডি রিপন আমীন প্রমূখ। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২’শত ২০’জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র (সুইটার ও সালের চাদর) বিতরণ করা হয়েছে এবং ২ জন অসহায় মানুষকে অর্থিক সহায়তা ও মাদকের ভায়াল থাবা থেকে দূরে থাকার জন্য গ্রামের ছোট-ছোট বাচ্চাদের মাঝে দুটি ফুটবল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ৯’জন সম্মানিত ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর পূর্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ দেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

চুনারুঘাটে হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা প্রদান

আপডেট সময় ১২:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩