হবিগঞ্জ ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের পুরস্কার বিতরণ মানবিক সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রত্ঠিানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আজ (১২জানুয়ারী) বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ, মানবিক সহায়তা ও বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের দুজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়। ট্রাস্টের সহ-সভাপতি মুক্তাদির কৃষান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। ট্রাস্টের কোষাধ্যক্ষ আঃ ছামাদ মাষ্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ট্রাস্টের পরিচাল, ট্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী জালাল আহমেদ, ট্রাস্টের পরিচালক ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাহনওয়াজ খান সুমন ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সজল দাস। এতে প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। এতে শিক্ষক অভিভাবক, আওয়ামীলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধুর জীবনী ও তার কর্মের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ৪টি গ্রুপের ১৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া প্রত্যেক অংশ গ্রহনকারীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। একই সভায় আওয়ামীলীগের নিবেদিত ৬ প্রবীন কর্মীকে ৫২ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয় এবং ট্রাস্টের দুই পরিচালক শাহনওয়াজ খান সুমন ও জালাল আহমেদকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

চুনারুঘাটে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের পুরস্কার বিতরণ মানবিক সহায়তা

আপডেট সময় ০৮:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩