হবিগঞ্জ ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী

বাহুবলে মাদক মামলায় উপজেলা চেয়ারম্যান পুত্রসহ গ্রেফতার-২

বাহুবলে মাদক মামলায় সৈয়দ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানে পুত্র। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বাহুবল মডেল থানার এসআই জসিম উদ্দিন ও এসআই সমীরণ চন্দ্র দাস এর নেতৃত্বে একদল পুলিশ বাহুবল বাজার থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে ঢাকা কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে সৈয়দ ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং (০২/৮/১৬)। ওই মামলায় সৈয়দ ইসলামের বিরুদ্ধে জননিরাপত্তা বিশেষ ট্রাইবুনাল দায়রা নং( ২২২/১৬) গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। যার প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান পুত্র সৈয়দ ইসলাম(৩৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসলাম বাহুবল সদর ইউনিয়নের লোহাখলা গ্রামের বাসিন্দা ও বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর পুত্র।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম খান জানান, ঢাকার একটি মাদক মামলায় সে পলাতক ছিল। সেই ওয়ারেন্টের মূলে তাকে আজ গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, এটা আমার দুই পুত্রের মধ্যে ঝগড়া করে ১৬ বছর আগে মামলাটি করেছিল আমারই বড় পুত্র, কিন্ত ১৬ বছর মামলার কোনো নড়াছড়া ছিলনা। আজ ১৬ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এটা কোনো ব্যাপার না, তাকে কালই জামিনে নিয়ে আসবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

বাহুবলে মাদক মামলায় উপজেলা চেয়ারম্যান পুত্রসহ গ্রেফতার-২

আপডেট সময় ০৯:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২