হবিগঞ্জ ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাটে চা শ্রমিক নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক সভা

চুনারুঘাট উপজেলায় নারী চা শ্রমিকদের মাঝে আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১’শ প্যাকেট সেনিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার চান্দপুর চা বাগানের নাচঘরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন।

প্রসঙ্গ, “এন্ড পিরিয়ড পভার্টি” প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ন্যাপকিন বিতরণ, মাসিক স্বাস্থ্য সুরক্ষা, সচেতনামূলক ক্যাম্পিং, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যাংক বিতরণ। এ প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ১০ লক্ষ নারীদের মাঝে বিনামূল্যে সেনিটারী ন্যাপকিন বিতরণ যার মধ্যে প্রাধান্য দেওয়া হবে চা শ্রমিক নারীদের। এ সংগঠন এগুলোর পাশাপাশি নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমঝোতা, শিশু কিশোরীদের নিরাপদ অনিরাপদ স্পর্শ নিয়ে ক্যাম্পিংসহ সমাজের বিভিন্ন বিষয়ে প্রান্তিক উঠান বৈঠক করা হয়। আর্থপিডিয়া গ্লোবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী ২০২১ সালে জাতিসংঘ ভলন্টিয়ার বাংলাদেশের অনুপ্রাণিত নারী হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে, সিলভী চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের পুত্রবধু ও হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমনের সহধর্মিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

চুনারুঘাটে চা শ্রমিক নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০১:৫৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২