হবিগঞ্জ ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় সমাপ্ত হয়েছে। গত (২২ মে) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় ৩ দিনব্যাপী নাট্য নির্দেশনা বিষয়ক কর্মশালা শেষ হয়। এ উপলক্ষে জেলা আলোচনা সভায় কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত’র সভাপতিত্বে সমাপনী সভায় অতিথি বক্তব্য রাখেন-বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহরুল হক শাকিল, বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক রুমা মোদক, বিশিষ্ট নাট্যকার ও সংগঠক মুরাদ খান, নাট্য সংগঠক আবু আজাদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি। নাট্য সংগঠক ও কর্মশালার স্থানীয় সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কেন্দ্রীয় কমিটির সদস্য জগদ্বীপ দাস তনু ও নাট্য সংগঠক মোতাহের হোসেন সোহেল। অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনুভূতি জ্ঞাপন করেন নাট্যকর্মী হাবিবুর রহমান শহীদ, তন্বী পাল, সামির পল্লব, ফখরুল হামিদ ও রুবেল মিয়া। ২০ মে থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালাার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী। কর্মশালায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সিলেট বিভাগের সদস্যভূক্ত নাট্য সংগঠনসমূহের অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালা

আপডেট সময় ১১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২