হবিগঞ্জ ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

মাধবপুরে ভূমিহীন আরো ৭০ পরিবার পাবে নতুন ঠিকানা

আজ (২৬এপ্রিল) মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে মাধবপুর উপজেলার আরো ৭০ পরিবার পাবে নতুন ঠিকানা। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন ৭০ পরিবারকে দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে। এর আগে এই প্রকল্পের আওতায় দুই ধাপে শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ১শ’ ১০ পরিবারের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভূমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি আরো জানান, গৃহহীনদের যে সকল এলাকায় গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, তার আশপাশে সুপেয় পানি, বিদ্যুৎ ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক ঋণ দেয়া হবে বলেও জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলায় ৭০ জন গৃহহীন তাদের আশ্রয় পাবে। ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৩টি ইউনিয়নের ৭০জন গৃহহীন পরিবার এই ঘর পাবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দীন আহাম্মদ (দৈনিক দেশ), সাব্বির আহসান (দৈনিক খোলাকাগজ), যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, সমকাল প্রতিনিধি আয়ুব খান, বাংলাদেশের খবর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, আমাদের সময় প্রতিনিধি অলিদ মিয়া, যুগ্ম সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবীর, সাংবাদিক মিজানুর রহমান, একরামুল আলম লেবু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে ভূমিহীন আরো ৭০ পরিবার পাবে নতুন ঠিকানা

আপডেট সময় ০৪:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২