হবিগঞ্জ ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

দোয়ারাবাজারে নৌকার মাঝির মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার উপজেলার চেলা নদী থেকে নানু মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। (৬এপ্রিল) বুধবার সন্ধার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া এলাকায় চেলা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নানু মিয়া ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নানু মিয়া নৌকার মাঝি হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বালুবোঝাই নৌকা নিয়ে ছাতকে যাওয়ার পথে চেলা নদীর মাঝামাঝি হঠাৎ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢলের পানির স্রোত ছিল। নানু মিয়া ও তাঁর দুজন সহযোগী নিজেদের রক্ষায় নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাঁর সঙ্গের দুজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও নানু মিয়ার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আজ বুধবার সকাল ৯টা থেকে চেলা নদীতে ২ ঘণ্টা অভিযান চালিয়ে নানু মিয়ার মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নানু মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

দোয়ারাবাজারে নৌকার মাঝির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২