হবিগঞ্জ ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম-সেবা)।

সোমবার (২৩ জুন) সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওসমানীনগর সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি আমার টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। আমাদের সার্কেলের প্রতিটি পুলিশ সদস্য আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। আমি কৃতজ্ঞ পুলিশ সুপার মহোদয়, ডিআইজি মহোদয় ও আমার সিনিয়রদের প্রতি।

ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমার দায়িত্ব পালন করে যেতে চাই। উল্লেখ্য, তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়ায় সুরমা এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব শফিকুল আলম আরজু মাস্টারের ছেলে।

তাঁর এ সাফল্যে জেলা পুলিশসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক

আপডেট সময় ১১:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫