হবিগঞ্জ ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

পর্তুগাল এবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে

টুর্নামেন্টে তাদের খেলা হবে কি না, এ নিয়ে বড় সংশয়ই ছিল। একদিন আগেও নিশ্চিত ছিল না বিশ্বকাপের জায়গা। তবে নর্থ মেসিডোনিয়াকে প্লে-অফের ফাইনালে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। এবার স্বপ্নটা আরও বড় পর্তুগালের। দলটির কোচ ফার্নান্দো সান্তোস তো জানালেন, তারা জিততে চান বিশ্বকাপ।

প্রায় আট বছর ধরে দলটির কোচ আছেন তিনি। তার অধীনে দুটি শিরোপাও জিতেছে পর্তুগাল। এবার দেশকে তৃতীয় শিরোপা জেতানোর স্বপ্ন দেখছেন তিনি। যদিও এর বাছাই পর্বে লম্বা সময় ভালো অবস্থানে থেকেও তাদের খেলতে হয় প্লে অফে। কিন্তু এখানে কোনো অঘটন ঘটেনি।

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচটির পর পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি দেশের হয়ে ইতোমধ্যে দুটি টুর্নামেন্ট জিতেছি। আশা করি কাতারে তৃতীয়টি জিততে পারব।’

মেসিডোনিয়া ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘পারস্পরিক সমঝোতায় উজ্জীবিত ছিল দল, দর্শকের কাছ থেকে দারুণ সমর্থনও পাওয়া গেছে। এই জয় এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আমাদের প্রাপ্য ছিল। ওদের (নর্থ মেসিডোনিয়া) গোল করার উল্লেখযোগ্য কোনো সুযোগ দেখেছি বলে মনে পড়ে না।’

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে জয় পায় পর্তুগাল। এ নিয়ে সান্তোস বলেছেন, ‘ব্যক্তিগত অর্জন-স্বীকৃতিকে আমি পাত্তা দেই না। তবে আজকের প্রদর্শনী মনের রাখার মতো কিছু, কারণ এটি আমার দেশকে বিশ্বকাপে পৌঁছাতে সহায়তা করেছে।’

এমএইচ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

পর্তুগাল এবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে

আপডেট সময় ১১:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২