হবিগঞ্জ ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

উক্রেনের পক্ষে বাংলাদেশসহ ১৪১টি সদস্য দেশ ভোট দেয়

সম্প্রতি শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ১৪০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করে এ প্রস্তাব আনা হয়। এতে ইউক্রেনের পক্ষে বাংলাদেশসহ ১৪১টি সদস্য দেশ ভোট দেয়। রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া ইউক্রেনের বিপক্ষে ভোট দেয়। তবে চীনসহ ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে।

এর আগে ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের আনা একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

উক্রেনের পক্ষে বাংলাদেশসহ ১৪১টি সদস্য দেশ ভোট দেয়

আপডেট সময় ০৩:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২