হবিগঞ্জ ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

 লাখাইয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

লাখাইয়ের বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ে এক শিক্ষক  এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সেই শিক্ষক আত্মগোপনে রয়েছেন। বুধবার (২৩ মার্চ) রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক মমিনুর রহমানকে প্রধান আসামি করে এ মামলা করেন। বিয়ষটি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর ধরে উপজেলার বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষাকে যৌন হয়রানি করে আসছিলেন সহকারী শিক্ষক মমিনুল হক। গত ১৬ মার্চ স্কুলের ছাদে ওই ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি অন্যান্য শিক্ষকরা দেখে ফেললে সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বুধবার (২৩ মার্চ) দিনব্যাপী রাস্তা অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে উপজেলা প্রশাসন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসে শিক্ষার্থীরা।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবার অভিযোগ তিনি অস্বীকার করেন।

লাখাই থানার ওসি আরও জানান, মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

 লাখাইয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২