হবিগঞ্জ ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

মেলান্দহে ধর্ষণের শিকার কিশোরীর মরদেহের পাশে মিললো চিরকুট

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী চিরকুটে ধর্ষকের নাম লিখে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে স্কুল যাওয়ার পথে বখাটে স্বপন তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের গ্রামের এক বাড়িতে আটকে ধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে চিরকুটে ধর্ষকের শাস্তি দাবি করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ওই স্কুল শিক্ষার্থী।

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে মেলান্দহ থানা ঘেরাও করে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

মেলান্দহ উপজেলার পূর্ব শাহজাতপুর গ্রামের রাজমিস্ত্রি আবু সাঈদের কন্যা আশা মনি। সে স্থানীয় মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্য বের হলে সাধুপুর কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার পুত্র তামিম আহমেদ স্বপন নামে (৩০) এক বখাটে যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের গ্রামের একটি বাড়ীতে আটকে রেখে ধর্ষণ করে।

বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় আশা মনি। পরে রাতে নিজ ঘর থেকে তার লাশ এবং লাশের পাশে থাকা চিরকুট উদ্ধার হয়।

চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে সে লিখে গেছে, অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।

এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে তারা বিক্ষোভ মিছিল করে।

এলাকাবাসীর বক্তব্য, স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের সবসময় উত্যক্ত করলেও প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় বখাটে স্বপনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না।

স্থানীয় অভিভাবকরা বলছেন, স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন। নিজের সন্তানদের স্কুল কলেজে পাঠাতে নিরাপত্তার দাবি তাদের।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সুত্রঃ একাত্ত টিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

মেলান্দহে ধর্ষণের শিকার কিশোরীর মরদেহের পাশে মিললো চিরকুট

আপডেট সময় ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২