হবিগঞ্জ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৃতীয়বারে মত মনোনীত হয়েছেন বানিয়াচং থানার  অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন। আজ রবিবার (৬ মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী। ওসি এমরান হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ডাকতি, দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল,ভ্রাম্যমান আদালতকে সহায়তা প্রদান করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) শৈলেন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) সার্কেল মাহফুজা আক্তার শিমূল সহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার শামসুল আলম এবং গ্রেফতারী পরোয়ানা তামিলে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন বানিয়াচং থানার এএসআই মোঃ তোহা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত

আপডেট সময় ১১:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২