হবিগঞ্জ ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল

  • আলোকিত ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের সন্তান শফিকুল ইসলাম সজল। একই নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিআইএএম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনহার আহমদ সমশাদ পেয়েছেন ৬১১ ভোট।

শফিকুল ইসলাম সজল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রয়াত ছুরুক আলীর সন্তান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে এর আগে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন সজল। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, দাপ্তরিক কাজে দক্ষতা এবং সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে তিনি সংগঠনের ভোটারদের আস্থা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সংগঠনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজ জন্মভূমি চুনারুঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রাখছেন।

নির্বাচনে পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার পর শফিকুল ইসলাম সজল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সব ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল

আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬