হবিগঞ্জ ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।যেখানে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও বৃত্তি পায়নি, সেখানে হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন ছাত্রী ও ১ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের ফলাফল ঘোষণা করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নাফিসা কাউসার, অহনা বিশ্বাস, তাসনিম জাহান এবং মুনাইম খান রিশাদ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাফিসা কাউসার বলেন, “আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে পড়ান এবং সবসময় উৎসাহ দেন। বাবা-মায়ের সহযোগিতাও আমাদের সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগম বলেন, “এই সাফল্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল। শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই সাফল্য আরও বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য, ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শৃঙ্খলা, পিটি প্যারেড, মনোরম পরিবেশ, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষা কর্মকর্তাদের তদারকির কারণে প্রতিষ্ঠানটি পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে রয়েছে।
এছাড়া সম্প্রতি বিদ্যালয়ের একজন রোমানা আক্তার নামে প্রাক্তন সিনিয়র শিক্ষিকাকে ব্যতিক্রমধর্মীভাবে ঘোড়ার গাড়িতে বিদায় সংবর্ধনা দেওয়ার ঘটনাও প্রশংসিত হয়।

উল্লেখ্য, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি এবার মোট ৮০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া সত্যিই গর্বের বিষয়।স্কুলের শিক্ষকদের আমরা পুরস্কৃত করার চিন্তাও রয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই এবং শিগগিরই সরেজমিনে তাদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয়টিতে যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

আপডেট সময় ০২:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬