হবিগঞ্জ ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে আইএফআইসি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক “প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) শায়েস্তাগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি’র হবিগঞ্জ জেলার দুটি শাখা—হবিগঞ্জ শাখা ও মাধবপুর শাখা এবং তাদের অধীনস্থ উপশাখাগুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হবিগঞ্জ শাখার অধীনস্থ শায়েস্তাগঞ্জ বাজার উপশাখায় এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, নুরুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, হবিগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, জেলা ট্রেনিং অফিসার ডা. কাজী মোস্তাইন বিল্লাহ এবং হবিগঞ্জের ভেটেরিনারি অফিসারডা. আব্দুর রেজ্জাক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি’র হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি, মাধবপুর শাখার শাখা ব্যবস্থাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান, হবিগঞ্জ শাখার অফিসার (মার্কেটিং অ্যান্ড সেলস) এস এম ইসতিয়াক, অফিসার (লোন পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট) মো. জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন উপশাখার অফিসার ইনচার্জরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম ইসতিয়াক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি’র হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। তিনি বিশেষ অতিথি ও গ্রাহকদের স্বাগত জানিয়ে কৃষি ঋণের প্রয়োজনীয়তা, এর সুবিধা-অসুবিধা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হবিগঞ্জ জেলার বিভিন্ন শাখা ও উপশাখার গ্রাহকদের মধ্যে কৃষি খাতের বিভিন্ন উপখাতে সংশ্লিষ্ট সুবিধাভোগী কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। এ সময় বক্তারা কৃষি ও প্রাণীসম্পদ উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাতিষ্ঠানিক ঋণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বল্পসুদে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা কৃষকদের সঠিক সময়ে কিস্তি পরিশোধ এবং খেলাপি ঋণ প্রতিরোধের প্রতিও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে গ্রাহকদের মধ্যে ঋণের মঞ্জুরিপত্র হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আইএফআইসি ব্যাংক পিএলসি ভবিষ্যতেও কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণ কার্যক্রম আরও জোরদার করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

শায়েস্তাগঞ্জে আইএফআইসি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬