হবিগঞ্জ ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

আর্জেন্টিনার পতাকার আদলে গাছ সাজিয়ে ব্যতিক্রমী উন্মাদনা

ফুটবলপ্রেমী দেশ বাংলাদেশে বিশ্বকাপ বা আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্ট এলেই সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়।

বিশেষ করে আর্জেন্টাইন মহাতারকা মেসির ভক্তরা প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করে থাকেন।

এবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে দেখা গেছে এমনই এক ব্যতিক্রমী দৃশ্য।

আর্জেন্টিনা সমর্থকরা পুরো বাজারজুড়ে টাঙিয়েছেন শত শত আর্জেন্টিনার পতাকা। শুধু তাই নয়, আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের আদলে একটি গাছও সাজিয়েছেন তারা। স্থানীয়দের মধ্যে এ আয়োজন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক হুমায়ুন কবির জানান, শাহপুর বাজারে টাঙানো আর্জেন্টিনার পতাকাটি হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বলে তাদের দাবি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

এদিকে, খেলা উপভোগের জন্য সমর্থকরা ঢাকা থেকে একটি বড় প্রজেক্টর এনে বিশেষ ব্যবস্থার আয়োজন করেছেন। প্রতিদিন সন্ধ্যার পর বাজার এলাকায় ভক্তরা একত্রিত হয়ে খেলা দেখছেন এবং নিজেদের দলের সমর্থনে উল্লাস করছেন।

সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন দোকান, রাস্তার দুই পাশ এবং গাছের মগডালজুড়ে উড়ছে আর্জেন্টিনার পতাকা। নীল-সাদা রঙে সেজে ওঠা পুরো এলাকা যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ এলাকায় সম্প্রীতি ও আনন্দের আবহ তৈরি করেছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে আর্জেন্টিনা ভক্তদের এ আয়োজন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

আর্জেন্টিনার পতাকার আদলে গাছ সাজিয়ে ব্যতিক্রমী উন্মাদনা

আপডেট সময় ০৫:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬