হবিগঞ্জ ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : এমপি এস.এম ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণমুখী রাষ্ট্র পরিচালনার দর্শন আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আজ শনিবার (৩০মে) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস. এম. ফয়সাল আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, এস. এম. জাবেদ, তাজউদ্দিন আহম্মদ টেনু, মাসুকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিদ হোসেন বকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাশেল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত খাঁ ও ইমন খানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাধবপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাসান মির্জা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : এমপি এস.এম ফয়সল

আপডেট সময় ১০:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬