হবিগঞ্জ ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘নির্বাচনী নিরাপত্তায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত’ Logo হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে-অধ্যক্ষ কাজী মহসিন Logo আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হয় : অতিরিক্ত মহাপরিচালক মামুনূর রশীদ Logo আওয়ামী লীগের সব সাধারণ কর্মী কোন অপরাধী নন: সৈয়দ মো: ফয়সল Logo চুনারুঘাটে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে সাইবার বুলিং Logo চুনারুঘাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন Logo চুনারুঘাটে চাটপাড়া রাইজিংসান একাডেমিতে নতুন বই বিতরণ Logo নবীগঞ্জে ৮৫ জন শিক্ষার্থীর ভর্তি–খরচ বহন করল মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন Logo চুনারুঘাটে মসজিদের জমি গণহারে বিক্রির অভিযোগ Logo অবিলম্বে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা বন্ধ ও সম্পাদক হারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ

সিলেট শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন সম্মাননা পেলেন অসিত বরণ দাশ গুপ্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেটঃ শিল্প-সাহিত্য, বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন তথা ছোটকাগজ চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানব জীবনে। তাই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত লিটল ম্যাগাজিন নিয়ে ৭ দিনব্যাপী লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২২ -এর আয়োজন করে। অনন্য এই আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক প্রকাশতি লিটল ম্যাগাজিন “সুরমাকপোত” এর সম্পাদক হিসেবে জেলা শিল্পকলা একাডেমিসমূহের মধ্যে সেরা হিসেবে গতকাল অসিত বরণ দাশ গুপ্তকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষথেকে লিটল ম্যাগাজিন সম্মাননা ২০২২ প্রদান করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান অসিত বরণ দাশ গুপ্তের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মাননা চেক তুলে দেন। কবি ও লেখক সৌম্য সালেকের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক আমিনুর রহমান সুলতান ও অনিকেত শামীম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও লেখক সৈকত হাবিব এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ আছাদুজ্জামান।

বাংলাদেশের বরেণ্য গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের নেতৃত্বে ৩ সদস্যের জুরি বোর্ড কর্তৃক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ৮ জন লিটল ম্যাগাজিন সম্পাদককে এই সম্মাননায় ভূষিত করা হয়। সৃজনশীল ও নান্দনিক ভাবনাসহ এই অসাধারণ আয়োজনের রূপকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গৌরব ও কৃতিত্বর্পূণ এ অর্জনের জন্য অসিত বরণ দাশ গুপ্ত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

‘নির্বাচনী নিরাপত্তায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত’

সিলেট শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন সম্মাননা পেলেন অসিত বরণ দাশ গুপ্ত

আপডেট সময় ০১:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২