হবিগঞ্জ ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন Logo চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের হলেন আরজু মেম্বার

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আরজু মিয়া মেম্বার। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১ নং প্যানেল মেম্বার হিসাবে আরজু মিয়া পরিষদের অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।

জগদীশপুর ইউনিয়ন পরিষদের সচিবকে লেখা উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৫ ফেব্রুয়ারী তারিখের জগ/ইউপি-২০২৪/০১২ স্মারকের পত্রানুসারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ) ২০০৯ অনুযায়ী জগদীশপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত চেয়ারম্যানের প্যানেল হতে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং ক্রমিকের প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারী জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বিবাদমান ২ দলের সংঘর্ষে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খাঁনকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।

বর্তমানে মাসুদ খাঁন হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ৫ নং ওয়ার্ডের ৮ বারের নির্বাচিত মেম্বার মোঃ আরজু মিয়া, তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের হলেন আরজু মেম্বার

আপডেট সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪