হবিগঞ্জ ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান Logo চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা Logo চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত Logo হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক Logo চুনারুঘাটে সমতা ফাউন্ডেশনের উদ্যোগে ফরম ও পাশবই বিতরণ Logo চুনারুঘাটে রাহী ট্রেডার্সের বিরুদ্ধে সরকারি কোষাগারে টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৫ ট্রাক জব্দ

রাতের আঁধারে শীতার্থ মানুষের বাড়িতে শীতবস্ত্র নিয়ে গেলেন ইউএনও

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৪:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

জেলা জুড়ে তীব্র শীতের কনকনে ঠান্ডায় পড়েছে। এজন্য অসহায় শীতার্থ মানুষের বাড়িতে রাতের আঁধারে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী’র উপহারের কম্বল বিতরণ করলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।

গত বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সুরমা চা বাগানের ৭ নম্বর বস্তি, ৮ নম্বর বস্তি, ২০ নম্বর বস্তি, সদর সহ বেশ কয়েকটি স্পষ্টে গিয়ে অসহায় শীতার্থ মানুষের মাঝে ৩শ ৩০ টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল।

এসময় প্রধানমন্ত্রী’র উপহারের কম্বল হাতে পেয়ে অনেকেই খুশিতে কেঁদে ফেলেন। সুরমা চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, এর আগে কখনো কোন সরকারি কর্মকর্তাকে দেখিনি এভাবে রাতের আঁধারে খোঁজে খোঁজে দরিদ্র মানুষকে সাহায্য করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের কম্বলগুলো যাতে সঠিক মানুষের হাতে পৌঁছে, সেটা নিশ্চিত করার জন্য আমি রাতে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্থ মানুষের কাছে পৌঁছে দিয়েছি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নূর মামুন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বনাথ, সদস্য রামকৃষ্ণ, লতিফ হোসেন মেম্বার প্রমূখ।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান

রাতের আঁধারে শীতার্থ মানুষের বাড়িতে শীতবস্ত্র নিয়ে গেলেন ইউএনও

আপডেট সময় ০৪:০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪