হবিগঞ্জ ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

মাধবপুরে আ.লীগ নেতা মিজানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, আদালতে মামলা

হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান মিজান নামে এক আওয়ামীলীগ নেতারা বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ হবিগঞ্জ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন। মামলার নং-২৩০/২৩।

মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের জনৈক এক মহিলার স্বামী ইট ভাঁটায় কাজ করেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন।

ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করতেন।

লোক লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে বলেননি। গত ১৭ই অক্টোবর সকাল ৬ ঘটিকায় ভিকটিম নারী প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশের পুকুর পাড়ে টয়লেটে গেলে মিজানুর রহমান টয়লেটের দরজা খোলে তাকে বেড় করে এনে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং মিজানকে আটক করে ৯৯৯ এ ফোন করে। ফোন পেয়ে পুলিশ আসলে মিজান কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ আদালতে মামলা করতে পরামর্শ দেয়।

উল্লেখ্য, মিজানুর রহমান বিরুদ্ধে এর আগেও জাল সার্টিফিকেট দেখিয়ে মিরনগর প্রাইমারি স্কুল কমিটির সভাপতি হওয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা আত্মসাৎ, মোবাইল চুরি, আদালতে হট্টগোল এর কারণে সাজা সহ অসংখ্য অভিযোগে রয়েছে। এসব ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মাধবপুরে আ.লীগ নেতা মিজানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, আদালতে মামলা

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩