হবিগঞ্জ ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

মাধবপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন-২০২৩ করা হয়েছে।আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ওসি তদন্ত মো: আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুকোমল রায়, বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মো: ফারুক পাঠান, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী শেখ ইসমাত জাহান তাইবা প্রমূখ।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বক্তারা শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করেন এবং বলেন, শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়।

আরও বলেন শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু কিশোর তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম।

মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকান্ডের শোককে অন্তরে ধারণ করে বাংলার প্রতিটি শিশু- কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

বঙ্গবন্ধু ও শিশুপুত্র শেখ রাসেলের দন্ডপ্রাপ্ত খুনিরা৷ এখন ও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে।সেই সকল দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবী জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভায় শেখ রাসেলের থিমস ভিডিও ক্লিপ পর্দায় উপভোগ করা হয়। উপজেলায় জয় SET Center উদ্বোধন করা হয়। সর্বশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাধবপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

আপডেট সময় ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩