হবিগঞ্জ ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

মাধবপুরে আধিপত্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পক্ষের আহত ২০

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে গ্রামীন আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ (২৬ আগস্ট)  শনিবার সকালে উপজেলার খাটুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, খাটুরা গ্রামের আলাই মিয়া (২৫), আলী আহম্মদ (৬৫) মাহমুদা খাতুন (৩৫), হৃদয় মিয়া (১৮) ফয়জুননেচ্ছা (৩০), হুমায়ূন কবীর(৩৮), ছোট্টু মেম্বার(৫০), আবুল কাসেম (৩৫), সুমন মিয়া (২৫), কামরুল ইসলাম(৩৫), এনাম খা (৪০), ফরিদ মিয়া (৩৮) ,ছেনু মিয়া (৫০), খলিলুর রহমান(৬৫), সমিরননেচ্ছা (৫০), সুমন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘাদিন ধরে খাটুরা গ্রামে আলী আহম্মদ ও খলিল মিয়ার মধ্যে গ্রামীন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকাল ৮ টার দিকে খাটুরা গ্রামে আলী আহম্মদের লোকজন মাঠে কৃষি কাজ করতে গেলে খলিলুর রহমানের লোকজন আলী আহম্মদের লোকজনকে মারধর করে।

এ সংবাদটি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দা, লাঠি, বল্লম, তীর ধনুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোন পক্ষ এখন থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

মাধবপুরে আধিপত্যকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পক্ষের আহত ২০

আপডেট সময় ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩