হবিগঞ্জ ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা Logo চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেফতার Logo ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি Logo হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ Logo চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার Logo ভুক্তভোগী নারীর শিশুকে উদ্ধার করে নিজের পকেটের টাকা দিলেন এএসআই দেলোয়ার Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার Logo চুনারুঘাটের মামলাবাজ হোসেন আলী পুলিশের খাঁচায়: স্বস্তি ফিরেছে এলাকায় Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২৭মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর আহ্সান।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় সোনার বাংলা হোটেলকে ৩ হাজার টাকা, আলামিন হোটেলকে ২ হাজার টাকা, রায় স্টোরকে ১ হাজার টাকা, শফিক স্টোরকে ১ হাজার টাকা, প্রিয়তোষ মোদক স্টোরকে ১ হাজার টাকা ও আকাশ স্টোরকে ১ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, বিএসটিআই’র মেট্রোলজি ইন্সপেক্টর রাইসুল ইসলাম, মাধবপুর বাজার মোদি ও স্টেশনারি ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন রায় ও সেক্রেটারি সুজিত পাল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী সহ মাধবপুরে কর্মরত সাংবাদিকরা ভাম্যমান আদালত পরিচালনা কালে ইউএনও’র সাথে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইউএনও মনজুর আহ্সান ব্যবসায়ীদের পন্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা,মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি থেকে বিরত থাকা, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা,ট্রেড লাইসেন্সের আবশ্যিক ব্যবহার সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সতর্ক করে দেন এবং ভবিষ্যতে এসবের ব্যত্যয় দেখতে পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারি উচ্চারণ করেন।

মাধবপুর থানা পুলিশ, আনসার প্লাটুনের সদস্যরা অভিযান পরিচালনাকালে সহায়তা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩