হবিগঞ্জ ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ Logo ইঞ্জিনিয়ার টিটন দাশের বিরুদ্ধে ভেকু বাণিজ্য ও সরকারি সম্পদ চুক্তি ছাড়া হস্তান্তরের অভিযোগ Logo ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন, চুনারুঘাটে পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ Logo চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ Logo গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo চুনারুঘাটে ভোরের আলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৫শ’ প্যাকেট ইফতারি বিতরণ Logo চুনারুঘাট ফুটবল একাডেমির উদ্যোগে খেলোয়াড় ও সুধিজনদের সম্মানে ইফতার মাহফিল Logo চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল
প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড

মাধবপুরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

মাধবপুরে দশম শ্রেণির এক ছাত্রী (১৬)কে ধর্ষণের অভিযোগে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন হবিগঞ্জ আদালত। একই সঙ্গে দুজনের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম নাসিম রেজা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহীন মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা মিয়া (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার মাধবপুরে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিলেন ভুক্তভোগী। ২০১৯ সালের ১৮ জুন গভীর রাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে আসামি শাহীন মিয়া ও মোস্তফা মিয়া। এ ঘটনায় ছাত্রীর বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আইনজীবী মো. মোস্তফা মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ করা থেকে বিরত থাকতে এ রায় নজির হয়ে থাকবে। দ্রুত আসামিদের রায় কার্যকর হবে বলে আশা করছি। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড

মাধবপুরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২