হবিগঞ্জ ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

  • সহিবুর রহমানঃ
  • আপডেট সময় ০৯:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের পুত্র।

এর পুর্বে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচার’র স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা। পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদি হয়ে দখলধার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।

সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতিনামা পর্যটক। তিনি বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন। এছাড়া তিনি ভ্রমণ নিয়ে অনেক লেখাও লিখেছেন। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভুষণ পাড়ায়। আব্দুল ওয়াহেদ বাড়িটি দখল করে রেখেছেন। রোববার বিকেলে আমি স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।’

বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আগাত করতে গেলে কোন রকমে আমি তাকে সেইভ করি। না হলে সেখানে বড় ধরণের অঘটন ঘটতে পারত।’ গত ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন ‘এখন টিভি’ ও ‘নিউজবাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং ‘দেশটিভি’র প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় ওয়ালিদ নামে একজনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

আপডেট সময় ০৯:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২