হবিগঞ্জ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

মাধবপুরে একে একে বন্ধ হচ্ছে অবৈধ ক্লিনিক, কারাদণ্ড-জরিমানা

মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ক্লিনিক খোলা রাখার অপরাধে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় আরো ৩ টি ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা জরিমানা সহ ২ টি ডায়াগনস্টিক সেন্টার কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। আজ (৩০মে) সোমবার সকালে সহকারী কমিশনার(ভুমি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাধবপুর পৌর শহরের প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল অভিযান চালিয়ে সতর্কতার পরও অবৈধ ভাবে খোলা রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। ওইদিন দুপুরে মনতলা বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় নুসরাত জেনারেল হাসপাতাল, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার , মিজান ডেন্টাল ক্লিনিক কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও মিজান ডেন্টাল ক্লিনিক কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ২৮ মে মাধবপুর প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতাল কে বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম।
সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন প্রাইম হাসপাতালে গিয়ে ওই প্রতিষ্টান ২ টির মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

মাধবপুরে একে একে বন্ধ হচ্ছে অবৈধ ক্লিনিক, কারাদণ্ড-জরিমানা

আপডেট সময় ১২:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২