হবিগঞ্জ ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন

বন্ধ হোক এ অসভ্যতা-এসএম রাজু আহমেদ, এডিশলান এসপি

বন্ধ হোক এ অসভ্যতা

এসএম রাজু আহমেদ, এডিশনাল এসপি।

আমিতো চাইনি কিছু ।
বাঁচতে চেয়েছি শুধু এই পৃথিবীর বুকে।
পরিবার পরিজন নিয়ে।
হাঁটতে চেয়েছি শিশির ভেজা ঘাসে।
ঊষার স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছি প্রতিদিন।
রোদের খরতাপে ঘাম ঝরিয়ে
বুনেছি আমার স্বপন।
তোমার কোন‌ ক্ষতি তো আমি করিনি।
জমির আইল ডিঙিয়ে
কভু হানিনি তোমার ভেতর।
সন্তানের চোখে ছড়িয়ে দিয়েছি
আগামীর স্বপ্ন।
সবে তার ডালপালা ছড়িয়ে
বড়ো থেকে হয়ে উঠছিল আরো বড়ো।
প্রিয়তমা স্ত্রী কফি হাতে
বসে থাকতো আবলুস কাঠের চৌকাঠে।
কই? তোমার বাড়া ভাতে ছাই তো ফেলিনি।
তবে কেন? কেন এই ধ্বংস যজ্ঞ?
তোমার ক্ষমতার লোভ
আজ আমাকে কেন করেছে ভূমিহীন?
নিজ দেশে কেন আজ আমি পরবাসী?
আমার সন্তান আজ তাকিয়ে আছে
দৃষ্টিহীন চোখে।
কফির মগ পড়ে আছে কাত হয়ে
প্রিয়তমা স্ত্রীর নিথর দেহের পাশে।
বাড়ির ছাদের সাথে উড়ে গেছে
আমার সাজানো বাগান
তোমার বোমার আঘাতে।
সভ্যতার লেবাসে অসভ্যতা!!!
আর কতদিন???
আর কত রক্ত চাই, তোমার?
আর কত স্বপ্ন-মৃত্যু তোমাকে করবে তৃপ্ত?
বন্ধ কর এই অসভ্যতা।
নইলে- তুমিই হবে ইতিহাস…
এসএম রাজু আহমেদ
অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা জেলা পুলিশ।
২৪/২/২০২২ খ্রি:
খুলনা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

বন্ধ হোক এ অসভ্যতা-এসএম রাজু আহমেদ, এডিশলান এসপি

আপডেট সময় ০৪:২৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

বন্ধ হোক এ অসভ্যতা

এসএম রাজু আহমেদ, এডিশনাল এসপি।

আমিতো চাইনি কিছু ।
বাঁচতে চেয়েছি শুধু এই পৃথিবীর বুকে।
পরিবার পরিজন নিয়ে।
হাঁটতে চেয়েছি শিশির ভেজা ঘাসে।
ঊষার স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছি প্রতিদিন।
রোদের খরতাপে ঘাম ঝরিয়ে
বুনেছি আমার স্বপন।
তোমার কোন‌ ক্ষতি তো আমি করিনি।
জমির আইল ডিঙিয়ে
কভু হানিনি তোমার ভেতর।
সন্তানের চোখে ছড়িয়ে দিয়েছি
আগামীর স্বপ্ন।
সবে তার ডালপালা ছড়িয়ে
বড়ো থেকে হয়ে উঠছিল আরো বড়ো।
প্রিয়তমা স্ত্রী কফি হাতে
বসে থাকতো আবলুস কাঠের চৌকাঠে।
কই? তোমার বাড়া ভাতে ছাই তো ফেলিনি।
তবে কেন? কেন এই ধ্বংস যজ্ঞ?
তোমার ক্ষমতার লোভ
আজ আমাকে কেন করেছে ভূমিহীন?
নিজ দেশে কেন আজ আমি পরবাসী?
আমার সন্তান আজ তাকিয়ে আছে
দৃষ্টিহীন চোখে।
কফির মগ পড়ে আছে কাত হয়ে
প্রিয়তমা স্ত্রীর নিথর দেহের পাশে।
বাড়ির ছাদের সাথে উড়ে গেছে
আমার সাজানো বাগান
তোমার বোমার আঘাতে।
সভ্যতার লেবাসে অসভ্যতা!!!
আর কতদিন???
আর কত রক্ত চাই, তোমার?
আর কত স্বপ্ন-মৃত্যু তোমাকে করবে তৃপ্ত?
বন্ধ কর এই অসভ্যতা।
নইলে- তুমিই হবে ইতিহাস…
এসএম রাজু আহমেদ
অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা জেলা পুলিশ।
২৪/২/২০২২ খ্রি:
খুলনা।