হবিগঞ্জ ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ৩ খেলোয়াড় উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল যাচ্ছে

ব্যারিস্টার সুমন পেশায় একজন আইনজীবী। কিন্ত ফুটবল খেলা তার নেশায় পরিনত হয়েছে।তাই নিজ নামে গেড়ে তুলেছেন ফুটবল একাড়েমিও। তিনি তৃণমূল থেকে ফুটবলার বেঁচে নিয়ে ও ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার সেই একাডেমি থেকে এবার ৩ ফুটবলার যাচ্ছে ব্রাজিলে। উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য এই তিনজনসহ সর্বমোট ১১ ফুটবলার পাচ্ছে সাম্বার দেশের টিকিট।

গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের সেরা ৪০ প্রতিভাকে বাছাই করা হয় প্রথমে। এরপর তাদের ২ মাস বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। তারই তৃতীয় ধাপে খেলোয়াড়দের পাঠানো হচ্ছে ব্রাজিলে। তবে তৃতীয় ধাপে এসে খেলোয়াড়সংখ্যা কমে এসেছে। ব্রাজিলে অধিকতর উন্নয়নের জন্য ১১ জনের সঙ্গে ৪ জন অপেক্ষমান ফুটবলারের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

মূল তালিকায় থাকা সেই ১১ ফুটবলার হলেন-মেহেদি হাসান শ্রাবণ, রনি মিয়া, ইয়াসিন আরাফাত অভি, নয়ন হোসেন, আবির হাসান, অনিক দেববর্মা শুভন, পাভেল বাবু, শঙ্কর বাকতি, লিয়ন প্রধান, সাব্বির হোসেন লুকাকু, ইমন হোসেন। এছাড়াও অপেক্ষমান আছেন ৪ জন। তারা হলেন, জিসান শেখ, মোস্তাকিম আলী, রিপন হোসেন, নিবাস কুজুর।

বাংলাদেশ থেকে উচ্চতর ফুটবল শিক্ষার জন্য ফুটবলারদের ব্রাজিল যাত্রা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে ৪ ফুটবলার ব্রাজিলে প্রশিক্ষণে গিয়েছিল৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ৩ খেলোয়াড় উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল যাচ্ছে

আপডেট সময় ০৬:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২