হবিগঞ্জ ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আজমিরীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থী ও ব্লাড ডোনার্স সোসাইটি । আজ (৩১ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১টায় আজমিরীগঞ্জ সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন ও পথ সভার আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন-আজমিরিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী এস,কে কাওসার, ইমরান হাসনাত, হেলাল মিয়া, চাদনী আক্তার ও দৃষ্টি আক্তার প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে আজমিরীগঞ্জ সদরের বাজার, পৌর এলাকার নগর গ্রাম, পুকুরপার গ্রাম, কাকাইলছেও বাজার, সৌলরী বাজার, লালমিয়ার বাজার, বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রাম ও পাহারপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই সকল অগ্নিকান্ডের ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়ে তাদের স্বপ্ন ভঁঙ্গ হয়েছে।

বক্তারা আরো বলেন, প্রতিবছর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ আগুনের পেটে যাচ্ছে। সর্বস্বান্ত হচ্ছে অসহায় ও সাধারন ব্যবসায়িরা।আগুনে সব শেষ হওয়ার পর অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে অগ্নিকান্ড নিবারনের জন্য। যদি আজমিরীগঞ্জ উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। তাই অতিবিলম্বে ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২