হবিগঞ্জ ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

  • রুজেল আহমেদঃ
  • আপডেট সময় ১১:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে বুলেট ট্যাবলেট (ইঁদুরের বিষ) খেয়ে মো: আকছার মিয়া (৩০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু হয়।

নিহত আকছার মিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।

স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত আকছার টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে বের হতেন টমটম নিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন। রাতে নিজের গাড়ির গ্যারেজে ঘুমাতেন এভাবেই তার দিন পার হত।

প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার গাড়ি নিয়ে বের হন আকছার এবং বিকেলের দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরেন। রাতে খাওয়া দাওয়া করে বাড়ির অদূরে নিজের টমটম গ্যারেজে ঘুমাতে যান তিনি।

আকছার মিয়ার বড় ভাই মো:মদরছ মিয়া বলেন, রাত ১টার দিকে আকছার আমার ফোনে কল দিয়ে বলেন আমি বিষ খেয়েছি তোমরা আসো।

তৎক্ষনাৎ তার কাছে যাই আমরা এবং তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই তাকে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকছার।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন কোন কারণ জানা যায় নি। লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১১:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫