হবিগঞ্জ ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে স্বপন বনিক সভাপতি ও আবু হেনা সেক্রেটারী

হবিগঞ্জের আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) উপজেলা হলরুমে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর আজমিরীগঞ্জ প্রতিনিধি ও সাবেক সভাপতি স্বপন বণিক ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের সময় প্রতিনিধি ফরহাদ চৌধুরী পেয়েছেন ৪ ভোট এবং মানবজমিন প্রতিনিধি আমীর হামজা পেয়েছেন ৩ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন এর আজমিরীগঞ্জ প্রতিনিধি আবু হেনা ৮ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় দৈনিক তরফ বার্তার প্রতিনিধি কামরুল হাসান কুহিন পেয়েছেন ৬ ভোট ও শরীফ উদ্দিন পেশোয়ার পেয়েছেন ১ ভোট।

প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজমিরীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ চৌধুরী এবং উপদেষ্টা খালেদুর রশিদ ঝলক।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে সনজিব রায় চক্রবর্তী ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকে ব্যানার্জি পেয়েছেন ৪ ভোট।

সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে তাজুল ইসলাম মুজাহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সোহেলা রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫ জন।

এছাড়াও ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, আবু হাসিব খান চৌধুরী পাবেল, শাকিল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, সুরুজ আলী, ফয়সল চৌধুরী, নুর উদ্দিন, সহিবুর রহমান, আজহারুল ইসলাম মুরাদ, সাইফুর রহমান তারেক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে এম আজাদ ও বর্তমান সভাপতি এটিএম সালাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে স্বপন বনিক সভাপতি ও আবু হেনা সেক্রেটারী

আপডেট সময় ০৮:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫