হবিগঞ্জ ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ইসরাত জাহান

চুনারুঘাটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার রানীগাও ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান।
রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে দুই দফায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। পণ্যগুলো হল সয়াবিন তেল, মসুরের ডাল ও চিনিসহ অন্যান্য জিনিসপত্র। এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শৈলেন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, রানীগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি ইসরাত জাহান

আপডেট সময় ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২