হবিগঞ্জ ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করলো ঢাকা এন্টি টেররিজম কাউন্টার ইউনিট

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে এন্টি টেররিজম ইউনিট।৮ মার্চ ২০২২  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  বুধবার দুপুরে এন্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। কেক কাটার মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে সকলে নারীদের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন বক্তারা । এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি সালমা ডলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের  প্রধান অ্যাডিশনাল আইজিপি মো: কামরুল আহসান। তিনি বলেন,   বাংলাদেশের নারীরা আজ পুলিশ,  সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,  সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা  আগামীতে আরও বেগবান হবে। এজন্য তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এন্টি টেররিজম ইউনিটের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করলো ঢাকা এন্টি টেররিজম কাউন্টার ইউনিট

আপডেট সময় ০৮:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২