হবিগঞ্জ ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

  • রাজিব আহমেদ :
  • আপডেট সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ফাতেমা নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে ৫টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

গতকাল মসজিদ কমিটির সেক্রেটারি সোয়াই মিয়া, মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মোতাব্বির হোসেনের কাছে তুলেন দেন ফাউন্ডেশনের সদস্যরা। এ-সময় উপস্থিত ছিলেন-এফএন ফাউন্ডেশন ইউকের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম চৌধুরী ও সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিঞ্জিল, নজির, সিরাজ ও বাছির মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ফ্যান বিষয়ে এফএন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও তিনি আরও বেশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান।

তিনি বলেন, “মানবতার কল্যাণে আরও বেশি কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রত্যাশা। ভবিষ্যতে যেন আরও বেশি মানবিক ও কল্যাণমূলক কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”

স্থানীয়রা জানান, মসজিদে নতুন সিলিং ফ্যান বিতরণের ফলে মুসল্লিদের নামাজ আদায়ে বিশেষ করে গরমের সময় স্বস্তি বাড়বে। এ ধরনের উদ্যোগের জন্য তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এফএন ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

আপডেট সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬