হবিগঞ্জ ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

হবিগঞ্জের চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ বিশ্বের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন (Law) বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তার এ অর্জনে চুনারুঘাটের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

দীপ্তিতা দাশের বাবা দিলীপ দাশ, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং লাখাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক। তার মা মিতা দাশ, জোয়ারমাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার দাদু প্রয়াত নিরঞ্জন দাশ (নিরঞ্জন সিটি) এবং দিদা চপলা দাশ।

ডিসিপি হাই স্কুলের শিক্ষক সাদ্দাম হোসেন জানান, দীপ্তিতা দাশের এ সাফল্য চুনারুঘাটের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। দীর্ঘদিন ধরে চুনারুঘাটের শিক্ষার্থীরা দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখলেও, এমন অর্জন সেই স্বপ্নকে আরও বাস্তব ও দৃশ্যমান করে তুলেছেন।

চুনারুঘাটের শিক্ষানুরাগীরা বলেন, দীপ্তিতা দাশ চুনারুঘাটের সন্তান একজন আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক। তার সাফল্য অনুসরণ করে উপজেলার আরও শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অর্জন করবে—এমন প্রত্যাশা তাদের।

দীপ্তিতার এ অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

আপডেট সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬