হবিগঞ্জ ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ‘আমি এ মাটির সন্তান। আমার কোনো লোভ-লালসা নেই। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব।’ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, ‘মাধবপুরে এখন কোনো চাঁদাবাজি, জুলুম-নির্যাতন নেই। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ছয় মাসে দেশের অর্থনীতি ও উন্নয়নে বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে। দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যেও সরকার মানুষের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সামনে বড় ধরনের কাজ করা হবে। এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত মনিটরিং করবেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ‘চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। আমি সেই ঋণ শোধ করতে চাই। আপনারা হতাশ হবেন না। আগামী সাড়ে চার বছরে সরকার দেশের উন্নয়নে আরও অভাবনীয় কাজ করবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও শ্রমিক নেতা খেলু নায়েক প্রমৃখ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল

আপডেট সময় ১১:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬