হবিগঞ্জ ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে পাঁচ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৬নং সদর ইউনিয়নের কাজিরখিল বাজারসংলগ্ন খোয়াই নদীর পাড়ে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ।

এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মো. সায়েদ ইসলাম, মো. আব্দুল মন্নান, মো. জিতু মিয়া, মো. রুবেল মিয়া ও মো. শাহআলম মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক পাঁচজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশে জব্দ করা গাঁজা ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জামাদি ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬