হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা মামলায় পন্ডিত মিয়া (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পন্ডিত মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়াকে গ্রেপ্তার করে। তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৭(০৮)/২০২৬ মামলার আসামি। মামলাটি দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় করা হয়েছে।
গ্রেপ্তারের পর পন্ডিত মিয়াকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খন্দকার আলাউদ্দিন : 



















