হবিগঞ্জ ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক Logo চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা Logo চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময়

চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

  • রা
  • আপডেট সময় ১২:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

Screenshot

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাতীয় পণ্য উৎপাদন এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে নালমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযানকালে বাজারের ‘জিহাদ বেকারি’ নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাতীয় পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বেকারিটির স্বত্বাধিকারী মো. আঃ মতিনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ছাড়া একই বাজারের একটি আইসক্রিমের দোকানে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মোহাম্মদ শফিকুক ইসলাম, সাং-পশ্চিম পাকুরিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাঁর কাছ থেকেও জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারের ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১২:১৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬