হবিগঞ্জ ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

  • রমজান তালুকদার :
  • আপডেট সময় ০৯:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারে ওজনে কম দিয়ে মিষ্টি বিক্রির দায়ে একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজার বাজার এলাকার ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চুনারুঘাট থানা পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় হোটেলটিতে প্রতি কেজি মিষ্টি বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কাছে বাক্সের ওজনসহ মিষ্টি বিক্রি করা হচ্ছিল। এতে প্রতি কেজিতে প্রায় ১৭০ গ্রাম কম মিষ্টি দেওয়া হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে সঠিক ওজন নিশ্চিত করে ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ইউএনও গালিব চৌধুরী বলেন, ‘ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি বা প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

আপডেট সময় ০৯:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬