হবিগঞ্জ ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটের মহিমাউড়া গ্রামে নাসির উদ্দীন মিশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামে নাসির উদ্দীন মিশনের মানবিক প্রকল্প “মানুষ মানুষের জন্য”-এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার মহিমাউড়া গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

নাসির উদ্দীন মিশনের মানবিক প্রকল্পের সভাপতি সৈয়দ লিয়াকত হাসান জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাসির উদ্দীন মিশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। তারা নাসির উদ্দীন মিশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটের মহিমাউড়া গ্রামে নাসির উদ্দীন মিশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৮:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬