হবিগঞ্জ ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেসার্স মন্টি স্টোরসহ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স মন্টি স্টোরের মালিক মন্টি রায়কে ৩ হাজার টাকা, মো. মোস্তফাকে ৪ হাজার টাকা এবং মো. আব্দুল কাইয়ুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার টাকা।

এ সময় অভিযানে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬