হবিগঞ্জ ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন
চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মীর সিরাজ আলী

মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।

সোমবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাদকবিরোধী কার্যক্রম, সচেতনতামূলক প্রতিবেদন এবং সমাজের ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ বিনির্মাণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় চুনারুঘাট উপজেলার সার্বিক মাদক পরিস্থিতি, মাদক প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার উপায় এবং সম্মিলিত উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরাও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মীর সিরাজ আলী

আপডেট সময় ১০:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬